ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবি ছাত্রদল সভাপতি আটক

Link Copied!

EBইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বোয়ালিয়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান।
জানা যায়, দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে শৈলকুপা থানার বোয়ালিয়া বাজারে একটি সেলুনের দোকান থেকে আটক করা হয়। আটক শেষে তাকে থানায় আনা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বলেন, ‘ছাত্রদল সভাপতি ওমর ফারুককে বিভিন্ন নাশতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছে। থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।’
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ফারুকের নামে শৈলকুপা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।