ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপালী ব্যাংকে মারামারি, তদন্ত কমিটি

Link Copied!

rupali Bankনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রধান শাখার কর্মকর্তাদের সঙ্গে সিবিএ নেতাদের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) আবু আসাদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যাংকটির প্রধান শাখার জিএম দেবাশীষ চৌধুরী ও হাসনে আলম।
ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জাকির আহমেদ জানান, তিন সদস্যের এ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে রোববার সকালে ব্যাংকটির কর্মকর্তা ও সিবিএ নেতাদের মারামারি বাঁধে। এতে ৮ কর্মকর্তা আহত হন। এদের মধ্যে আল্লামা ইকবাল রানা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা হলেন- শামসুল হক খান ইভান, নিয়াজ মোর্শেদ, শওকত হোসেন সজল, মো. ফরিদ হোসেন জুয়েল, মো. সাখাওয়াত হোসেন, ফরিদ আহমেদ এবং আমির হামজা।
ব্যাংক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে সিবিএ নেতাদের কয়েকজন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের একটি অনুষ্ঠানে যাওয়ার আগে ব্যাংকের গেটে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন কর্মকর্তা তাদের দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করেন। তখন সিবিএ নেতারা অনুষ্ঠানে যাওয়ার কথা বললে তাদের ধমকাধমকি করেন। পরে দু’গ্রুপের আরো লোকজন জড়ো হলে মারামারি শুরু হয়।
ঘটানা শুনে সেখানে ছুটে আসেন ব্যাংকটির পরিচালক ব্যারিস্টার জাকির আহমেদ। পরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তারা সিবিএ সেক্রেটারি কাবিলের গ্রেপ্তার দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কর্মকর্তাদের নিয়ে একটি সংগঠন গড়ার জন্য বেশ কয়েকদিন ধরেই তোড়জোর চলছিল। এ নিয়ে তিন/চার দিন আগে একটি হোটেলে ৮০ জন কর্মকর্তার ব্ঠৈকও হয়। সেই বৈঠকে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে সিবিএ নেতারা গোপনে দেখে আসেন। তবে কয়েকজন কর্মকর্তা তাদের চিনে ফেলেন। এরপর থেকেই তাদের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। অবশ্য কর্মকর্তাদের সঙ্গে সিবিএ নেতাদের দ্বন্দ্ব অনেক পুরনো।