ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যমেলার সময় বাড়লো ১০ দিন

Link Copied!

DITF-2015নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় আরো ১০ দিন বাড়ানো হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক এবং বাণিজ্যমেলার সদস্য সচিব রেজাউল করিম বলেন, ‘হরতাল-অবরোধের কারণে বাণিজ্যমেলার সময় আরো ১০ দিন বাড়ানো হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক  পরিস্থিতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
গত ১ জানুয়ারি ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়। মাসব্যাপী এ মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে মেলার সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
বাণিজ্যমেলার উদ্বোধনের পর ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে সারা দেশ। যার প্রভাব পড়ে মেলাতেও। সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪ জানুয়ারি থেকে রাজধানীতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ৬ জানুয়ারি থেকে বিএনপির ডাকে টানা অবরোধের মুখে বাণিজ্যমেলা মুখ থুবড়ে পড়ে।