ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রোটোকল ভেঙে ওবামাকে জড়িয়ে ধরলেন মোদি

Link Copied!

obama-Modiআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা ভারতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে প্রোটোকল ভাঙলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সকালে মার্কিন প্রসিডেন্টকে স্বাগত জানেতে তিনি দিল্লি বিমানবন্দরে ছুটে যান। ওমাবা বিমান থেকে নেমে আসা মাত্রই তাকে দু’হাতে জড়িয়ে ধরেন মোদি।
প্রটোকল অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানো এবং কুশল বিনিময় করার কথা ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর। কিন্তু এই প্রোটকলের তোয়াক্কা না করেই ওবামাকে বুকে টেনে নেন মোদি।
এ নিয়ে বিমানবন্দরে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়। কিন্তু দুই নেতার আন্তরিকতায় তাদের সেই ফিসফিসানি বন্ধ হয়ে যায়।