আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার সশস্ত্র ইসলামি দলের নেতা মোহাম্মদ আল জাহাবির মৃত্যু ঘটেছে। জানা যায় গত বছরের সেপ্টেম্বর মাসে লিবীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে সময় নিজ গাড়ি থাকা অবস্থায় গুরুতর আহত হন জাহাবি। তার জের ধরেই এ মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন জাহাবির পরিবার এবং দলের নেতাকর্মীরা।
মোহাম্মদ আল জাহাবি ২০১১ সালে মুয়ম্মার গাদ্দাফির পতনান্দোলনের একজন সক্রীয় কর্মী ছিলেন। আন্দোলন সফল হওয়ার পর তিনি লিবিয়ায় পূর্ণ ইসলামি শরীয়ত প্রতিষ্ঠা করার জন্যে একটি সশস্ত্র দল গঠন করেন যা দ্রুত ত্রাসমূলক তৎপরতা চালাতে শুরু করে। গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় সরকারবিরোধী অবস্থানের জন্যে মার্কিন প্রশাসন তার দলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে। আনসার আল শারিয়া বিভিন্ন সশস্ত্র তৎপরতার মাধ্যমে দ্রুত গণমাধ্যমের শিরোনাম হতে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হামলার ঘটনাটি ঘটে লিবিয়ার কূটনৈতিক পাড়ায়, যে হামলায় লিবিয়ার মার্কিন রাষ্ট্রদূতসহ একাধিক কূটনীতিক নিহত হন।
গত বছরের সেপ্টেম্বরে আহত হওয়ার পর তাকে হাসপাতালস্থ করা হয়। এরপর বহুদিন লোকচোখের আড়ালেই ছিলেন মোহাম্মদ আল জাহাবি।

