ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বাদশার মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

Link Copied!

Parlament
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। এজন্য সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মারা গেছেন। দীর্ঘ নয় বছর তেলসমৃদ্ধ এ দেশটি শাসন করে ৯০ বছর বয়সে মারা গেলেন তিনি। এখন তার ভাই যুবরাজ সালমান (৭৯) নতুন বাদশাহ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বাদশাহ আব্দুল্লাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।