ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতাকারী ধরিয়ে দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

Link Copied!

benjir
নিজস্ব প্রতিবেদক : নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে র‌্যাব। ঘোষণা অনুযায়ী ককটেল নিক্ষপকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা দেয়া হবে।
শনিবার সকালে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ বলেন, ‘নাশকতাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে র‌্যাব। যেকোনো মূল্যে তাদের এ নাশকতা বন্ধ করা হবে।’
এ জন্য তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।