ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষিপণ্যবাহী যান অবরোধের আওতামুক্ত রাখার দাবি

Link Copied!

Trakনিজস্ব প্রতিবেদক : হরতাল ও অবরোধে দেশের কৃষকেরা ক্রমাগত ক্ষতির শিকার হচ্ছে। কৃষি প্রধান এ দেশের প্রান্তিক কৃষকদের বেঁচে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে। কৃষকদের বাঁচাতে কৃষিপণ্যবাহী যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান’ (সিএসআরএল)।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
সিএসআরএলের সাধারণ সম্পাদক শার্মিন নিলোর্মি বলেন, ‘মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচলে বাধা দেয়ায় স্থানীয় পর্যায়ের বাজারগুলোতে কৃষিপণ্যের চাহিদা কমে যাচ্ছে। ক্ষুদ্র উৎপাদকরা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে।’
তিনি বলেন, ‘মহাসড়কে পণ্যবাহী যানবাহনে প্রতিদিন আগুন দেয়ার ঘটনা ঘটলেও সরকার নিরাপত্তা দিতে পারছে না। কৃষিপণ্যবাহী যানবাহন চলাচলে এখনো কোনো বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে না।’
সংদস সদস্য শিরিন আক্তার বলেন, ‘পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।’
ধংসাত্মক কর্মকাণ্ড ও নৈরাজ্যকর পথ ছেড়ে গণতন্ত্রে ফিরে আসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের শান্তি এবং সঙ্কটের সমাধান চাইলে মানুষ পোড়ানো কর্মসূচি প্রত্যাহার করুন।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ড. সি এস করিম, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মানবাধিকারকর্মী এ বি এম আনিসুজ্জামান প্রমুখ।