ঢাকাMonday , 29 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ভাটারায় নূরেরচালা মডার্ণ সোসাইটির উদ্যোগে গ্রাম হবে শহর, নগর হবে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গ্রাম হবে শহর, নগর হবে উন্নয়ন’ শিরোনামে নুরের চালা মডার্ণ সোসাইটির উদ্যোগে রাজধানীর ভাটারায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এ্যাড. নবীয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, ভাটারা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মতিউর রহমান মতি সাহেব, ভাটারা থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এম কাইছার রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব, আওয়ামী লীগ নেতা আইনাল খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন ভাটারা থানা শ্রমিক লীগের সহসভাপতি হুমায়ুন কবির।
সভাপতির বক্তব্যে এডভোকেট নবীয়ার হোসেন বলেন, এলাকার স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন করার জন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সোসাইটির কর্মকান্ডকে গতিশীল করতে সবার সহযোগীতা কামনা করেন তিনি। ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, নুরের চালা নাইটগার্ড সার্ভিস, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন করতে যেখানে যা প্রয়োজন আমি আপনাদের সাথে ছিলাম আছি, থাকবো।
ভাটারা থানা শ্রমিক লীগের সভাপতি এম কাইছার রহমান বলেন, নূরেরচালা মডার্ণ সোসাইটির উদ্যোগকে আমি স্বাগত জানাই। একটি এলাকার সার্বিক উন্নয়ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ জন্যই সোসাইটির প্রয়োজন। তিনি সকলকে মডার্ণ সোসাইটির সাথে এক হয়ে কাজ করার আহ্বান জানান।