
নিজস্ব প্রতিবেদক : বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামদি।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমরি হোসেন আমু, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কূটনৈতিক কোরের প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আগামীকাল রোববার রাষ্ট্রপতির দেশে ফেরা কথা রয়েছে।
উল্লেখ্য, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মারা গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন।
এছাড়া রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।

