ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা নয়, জীবনের নিরাপত্তা চাই

Link Copied!

manobbondonনিজস্ব প্রতিবেদক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনজীবনে অস্থিতিশীলতা, সারা দেশে পেট্রোলবোমা ও আগুন দিয়ে মানুষ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও মৌনমিছিল করছেন সংস্কৃতিকর্মী, আইনজীবী, ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশার মানুষ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অভিনেত্রী ডলি জহুর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমরা সহিংসতা চাই না, জীবনের নিরাপত্তা চাই।’
অভিনেতা হাসান মাসুদ বলেন, ‘আমারা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, রাজনৈতিক প্রতিহিংসার বলি আমরা হতে চাই না।’
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের নিজস্ব পরিচিতি তুলে ধরে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ক্রিকেটার আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।
মানববন্ধন শেষে মৌনমিছিল নিয়ে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের দিকে অগ্রসর হন তারা।