নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হাজারিবাগের ট্যানারি সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের পাশাপাশি বুড়িগঙ্গা নদীর খনন করা উচিত।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘চামড়া ও চামড়াজাত পণ্য: তৈরি পোশাকের পরবর্তী সম্ভাবনাময় শিল্প’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
খাদ্যমন্ত্রী বলেন, ‘হাজারিবাগের ট্যানারি শিল্পের কারণে দিন দিন বুড়িগঙ্গা দূষিত হচ্ছে এবং ক্রমশ ছোট হয়ে আসছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প। তাই ট্যানারি স্থানান্তরের পাশাপাশি বুড়িগঙ্গা নদীকেও খনন করা উচিত।’
হাজারিবাগের ট্যানারিগুলো সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের কাজ প্রায় শেষ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘খুব দ্রুত ট্যানারি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে যত প্রকার সুবিধা দেয়া সম্ভব তা দেয়া হচ্ছে। কারণ গার্মেন্টস শিল্পের পরই এই শিল্পের অবস্থান।’
তিনি বলেন, ‘চামড়া শিল্পের জন্যই হাজারিবাগে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন নয়। এটা ছাড়াও নানাবিধ কারণ রয়েছে। তাই চামড়া শিল্পকে যেহেতু মূল কারণ হিসেবে ধরা হয়েছে এই জন্য খুব দ্রুত এই শিল্পকে স্থানান্তর করতে হবে।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ সামাদের সভাপতিত্বে সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাবাস চন্দ মণ্ডল বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হাজারিবাগের ট্যানারি সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের পাশাপাশি বুড়িগঙ্গা নদীর খনন করা উচিত।