ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবসর পিছিয়ে দেওয়ার ভাবনা হাফিজের

Link Copied!

স্পাের্টস ডেস্ক : চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিতেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে এমন ভাবনায়, হাফিজও নিজের অবসর পিছিয়ে দেওয়ার চিন্তা করছেন।
এক ভিডিও বার্তায় হাফিজ জানিয়েছেন, করোনার কারণে অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে অবসরের চিন্তা ঝেরে ফেলে আরও কিছুদিন ক্রিকেট খেলবেন। ১৭ বছরের ক‌্যারিয়ার আরো একটু লম্বা করবেন তিনি।
‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেওয়ার চিন্তা করছিলাম। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ই আমি এ কথা বলেছিলাম। আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করি এবং নিজের লক্ষ‌্য নিজে ঠিক করি। এমন না যে পাকিস্তান ক্রিকেটের বোঝা হয়ে থাকব আমি।’
‘বড় একটি টুর্নামেন্টে পারফর্ম করে আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চাই। বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ জিততেও চাই। এটাই আমার পরিকল্পনা। যদি বিশ্বকাপ পিছিয়ে যায় আমি অবশ‌্যই খেলার চিন্তা করবো।’ – বলেছেন হাফিজ।
ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটিই খেলেছেন হাফিজ। যদি অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান তাহলে শহীদ আফ্রিদির মতো তারও নামের পাশে পাঁচ বিশ্বকাপ যুক্ত হবে।
২০১৮ সালের অক্টোবরে এ ক্রিকেটার অবসরে যান। তবে সীমিত পরিসরের খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে জানুয়ারিতে শেষ জাতীয় দলে খেলেছিলেন। ঘরের মাঠে তিন ম‌্যাচ টি-টোয়েন্টির জন‌্য ডাক পেয়েছিলেন তিনি।
জাতীয় দলের ৯১ টি-টোয়েন্টিতে ১৯৯২ রান করেছেন হাফিজ। কোনও সেঞ্চুরি না থাকলেও রয়েছে ১১ হাফ সেঞ্চুরি। এছাড়া ৫৫ টেস্টে ৩৬৫২ রান ও ২১৮ ওয়ানডে ৬৬১৪ রান করেছেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিন ফরম‌্যাট মিলিয়ে পেয়েছেন ২৫৪ উইকেট।