ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোকে রিয়ালে মিস করেন মদ্রিচরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগাল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। লস ব্লাঙ্কোসদের জার্সি গায়ে চড়িয়ে একের পর এক অসাধ্য সাধন করে গেছেন এই ফুটবলার। ক্যারিয়ারের শুরুতে উইঙ্গার হিসেবে খেলা রোনালদো নিজের প্রতিভা এবং পরিশ্রমের ফলস্বরুপ হয়ে উঠেন দলের প্রধান স্ট্রাইকার। রিয়ালের জার্সিতে ক্লাবের ইতিহাসে রেকর্ড ৪৫০ গোলের মালিক হোন তিনি।
গোল করতে রোনালদোর জুড়ি নেই। এমনকি গোল করাতেও সতীর্থদের দারুণভাবে উজ্জীবিত করতে পারতেন তিনি। রিয়ালে রোনালদো যাওয়ার পর তাঁর এই ভূমিকা আর কেউ পালন করতে পারেননি। আর তাই রিয়াল মাদ্রিদ শিবির এই পর্তুগিজ তারকাকে খুব মিস করে বলে জানিয়েছেন, দলটির মিডফিল্ডার ক্রোয়েট লুকা মদ্রিচ।
৯ বছরের ক্যারিয়ার শেষ করে ২০১৮ সালের জুলাইয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। ইতিমধ্যে ইতালিয়ান ক্লাবটির হয়েও শিরোপা জিতেছেন রোনালদো। তবে ক্যারিয়ারে সবচেয়ে সফল ছিলেন মাদ্রিদেই। রিয়ালে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পাশাপাশি লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা সবই জিতেছেন। তবে রোনালদো রিয়াল ছাড়ার পরই যেন সবচেয়ে বাজে অবস্থায় যায় ক্লাবটি।
রোনালদোকে তাই রিয়ালে মিস করেন জানিয়ে মদ্রিচ গাজ্জেতা দেল স্পোর্তকে বলেন, ‘রোনালদো সর্বকালের সেরাদের একজন। আমরা তাঁর গোল ও অনুপ্রেরণাদায়ী ভূমিকার অভাব অনুভব করি। ক্রিশ্চিয়ানো সবসময় জিততে চায়। সে আমাদের অনুপ্রাণিত করত এবং সেরাটা বের করে আনত।’
মানুষ হিসেবে রোনালদোকে পূর্ণ নম্বর দিয়ে মদ্রিচ আরও যোগ করেন, ‘একজন মানুষ হিসেবে সে দশে দশ। বড় হৃদয়ের এবং প্রয়োজনের সময় সবাইকে সহযোগিতা করতে সে সবসময় প্রস্তুত।’
এছাড়াও নিজের ফুটবল ক্যারিয়ার এবং ভবিষ্যত নিয়ে মদ্রিচ আরও যোগ করেন, ‘আমি আরও দুই বছর বা এরচেয়ে বেশি সময় সর্বোচ্চ খেলতে পারবো। আমি রিয়ালে ক্যারিয়ারের ইতি টানতে চাই। তবে এক্ষেত্রে তাদের উপর নির্ভর করছে বিষয়টি। আর ফুটবল ক্যারিয়ার শেষ আমি কোচিংয়ের কোর্স করবো।’ উল্লেখ্য, রিয়ালের সঙ্গে ২০২০-২১ মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ আছে মদ্রিচের।