ঢাকাTuesday , 16 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৮তম বিসিএসের ফল জুলাইয়ের তৃতীয় সপ্তাহে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, গত মার্চে বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দীর্ঘদিন কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় ফল প্রকাশে বিলম্ব হয়। তবে করোনা পরিস্থিতির মধ্যেই ফল তৈরির কাজ চলছে। আগামী মাসের মাঝামাঝিতে এই ফল ঘোষণার প্রাথমিক লক্ষ্য রয়েছে।
৩৮তম বিসিএস সম্পন্ন হতে প্রায় তিনবছর লেগে যাচ্ছে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ২৯ জুলাই থেকে শুরু হয়ে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ১ জুলাই এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০ জন।
৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।