ঢাকাSaturday , 13 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধাক্কা খেয়ে ‘অনির্দিষ্টকালের বিরতি’ ভাঙলেন ওয়াহাব রিয়াজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গত বছর টেস্ট ক্রিকেট থেকে ‘অনির্দিষ্টকালের বিরতি’-তে গিয়েছিলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। শুধু টেস্ট-ই নয় পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট লিগও খেলেননি তিনি।
সেই বিরতি ভেঙে সাদা পোশাকে ফিরতে আগ্রহ দেখিয়েছেন বাঁহাতি পেসার। নিজের ইচ্ছের কথা পাকিস্তানের কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হককে জানিয়েছেন ওয়াহাব। মিসবাহ নিশ্চিত করেছেন, প্রয়োজন হলে ওয়াহাব রিয়াজকে দলে ডাকা হবে।
গত বছর খুব গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। জুলাইয়ে ওয়ার্ক লোড কমাতে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন আরেক পেসার মোহাম্মদ আমির। তাকে অনুসরণ করেন ওয়াহাব রিয়াজ। সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে ‘অনির্দিষ্টকালের বিরতি’-তে যান।
দুই বাঁহাতি পেসারের সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের। শুরু হয় তাদের সমালোচনা। গণমাধ‌্যমে প্রকাশ‌্যে সমালোচনার পাশাপাশি পাকিস্তান তাদের কেন্দ্রীয় চুক্তি থেকেও এ দুই ক্রিকেটারকে বাদ দেয়। পাশাপাশি জানিয়েও দেওয়া হয়, শুধু সাদা বলের ক্রিকেটের জন‌্য সিনিয়র কেউ বিবেচিত হবে না। এরপরই টনক নড়ে ওয়াহাবের।
কিছুদিন আগে গণমাধ‌্যমে বলেন,‘একটা বাজে কথা ছড়ানো হয়েছে যে, আমরা টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছি বিভিন্ন লিগ খেলে অর্থ উপার্জনের জন্য। আমরা অর্থের জন্য এমনটা করিনি। আমরা সব সময় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি এবং আমাদের সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’
নিজের অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন ওয়াহাব। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলেছিলেন শেষ টেস্ট। ২৭ টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট নিয়েছেন ৩৪ বছর বয়সী এ পেসার। দেখার বিষয় সামনে সাদা পোশাকে বাঁহাতি পেসার কোনও সুযোগ পান কিনা।
তবে মিসবাহ আশার আলো দেখালেন,‘হ‌্যাঁ আমার সাথে ওয়াহাবের কথা হয়েছে। লাল বলের ক্রিকেটে ফেরার আগ্রহ দেখিয়েছে। যদি ইংল‌্যান্ডে তাকে প্রয়োজন হয় তাহলে নেওয়া হবে।’
ইংল‌্যান্ড সিরিজের জন‌্য ১০ জন পেস বোলার ও চারজন স্পিনার নিয়ে কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিসবাহ জানালেন, করোনার সংক্রমণের পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। এজন‌্য বহর করার পরিকল্পনাও রয়েছে তাদের।