ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের জন্যে নিষিদ্ধ ইংলাক সিনাওয়াত্রা

Link Copied!

Engluckআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অবশেষে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো আগামী পাঁচ বছরের জন্যে। ২৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই কুশলীদের এ রায় প্রচারিত হয়। বিতর্কিত ধান-দুর্নীতির সূত্র ধরেই তার বিরুদ্ধে এ রায় প্রদান করেছে থাই আদালত।
শুক্রবার, থাইল্যান্ডের সামরিক বাহিনী সমর্থিত আইনসভায় কুশলীদের এক হাঁ/না ভোটে ইংলাকের বিরুদ্ধে এ রায় দেয়া হয়। জানা যায়, উপস্থিত ২১৯ কুশলীর মধ্যে ১৯০ জনের ভোটই পড়েছে ইংলাকের বিরুদ্ধে। থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংবাদ ফলাও করে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, থাই সরকারের দেশীয় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে ধান কেনার বিষয়টি প্রমাণিত হয়েছে।