ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেজবুত তওহীদের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্কতা

Link Copied!

Hijbut tawhidনিজস্ব প্রতিবেদক : জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ধর্মভিত্তিক সংগঠন হেজবুত তওহীদ বা এর কোনো অঙ্গ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কর্মকর্তাদের যোগ না দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এ সংক্রান্ত চিঠির অনুলিপি সংযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলার সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে সংগঠনটির দলীয় পত্রিকা দৈনিক দেশের পত্র ও দৈনিক বজ্রশক্তির নাম উল্লেখ করে এদের ব্যুরো অফিস আয়োজিত সভা-সমাবেশে কোনো কর্মকর্তার উপস্থিত না থাকার পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির অনুলিপি দেয়া হয় সব খাতের প্রধানদের কাছে। সে অনুযায়ী ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দেয়।
নির্দেশনায় সংযুক্ত পত্রসমূহের নির্দেশনা অবিলম্বে যথাযথ অনুসরণ ও পরিপালন নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, হেজবুত তওহীদ প্রচারণার নতুন কৌশল হিসেবে সভা-সেমিনারের আয়োজন করে মানুষকে বিভ্রান্ত করছে। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গণমাধ্যমসহ বিভিন্ন অফিসে তারা প্রচারপত্র বিলি করছে।