ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বাদশা আব্দুল্লাহ আর নেই, মসনদে সালমান

Link Copied!

abdullah-bin-abdul-aziz
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবদুল্লাহর ভাই যুবরাজ সালমান (৭৯) নতুন বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর চারটা) আবদুল্লাহর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
রাষ্ট্রীয় টেলিভিশন তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে।
তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
আবদুল্লাহ বিন আব্দুলআজিজ বাদশা ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালের ১ আগস্ট সৌদির বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
যুবরাজ সালমান সৌদি আরবের নতুন বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১২ সালের জুন মাসে যুবরাজ নাইফের মৃত্যু হলে নতুন যুবরাজ হিসেবে সালমানের নাম ঘোষণা করা হয়।
আবদুল্লাহর অসুস্থতাকালে সালমান বাদশার প্রতিনিধিত্ব করেছেন।
সালমান মরহুম বাদশা আবদুল আজিজের ২৫তম সন্তান। তিনি ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।