ঢাকাThursday , 4 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেমন পাত্রী চান কার্তিক আরিয়ান?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। আকর্ষণীয় চেহারার কারণে অনেক নারী ভক্ত তার।
ব্যক্তিগত সম্পর্কের কারণে প্রায়ই আলোচনায় আসেন কার্তিক আরিয়ান। অভিনেত্রী সারা আলী খান, অনন্যা পান্ডের সঙ্গে বলিপাড়ায় তার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। এছাড়া প্রায়ই বিয়ের প্রস্তাব পান এই অভিনেতা।
কিন্তু বিয়ের জন্য কেমন পাত্রী চান কার্তিক আরিয়ান? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যত এই অভিনেতা বলেন, ‘আমি দীপিকা পাড়ুকোনের মতো কাউকে চাই, তিনি তার স্বামীকে গর্বের সঙ্গে উপস্থাপন করেন।’
কার্তিক আরিয়ারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল’। এতে তার বিপরীতে অভিনয় করেন সারা আলী খান। ‘দোস্তানা-টু’, ‘ভুলভুলাইয়া-টু’ সিনেমায় দেখা যাবে তাকে।