ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিন খানের অতিথি পড়শি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে অধিকাংশ মানুষ ঘরবন্দি সময় পার করছেন। দীর্ঘদিন ঘরে অবস্থান করায় সবার মধ্যে এক ধরনের একঘেয়েমি কাজ করছে। এই একঘেয়েমি দূর করতে ওয়ালটন আয়োজন করেছে আড্ডার অনুষ্ঠান ‘ঘরে থাকি ভালো থাকি’।
ফেসবুক লাইভের মাধ্যমে এ আড্ডায় প্রতিদিন দেশের জনপ্রিয় তারকারা অংশ নিচ্ছেন। এতে নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ও কমেডিয়ান আবু হেনা রনি। আজ রাত ১০টায় ওয়ালটনের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি লাইভ প্রচার করা হবে বলে জানান আমিন খান।
অনুষ্ঠানটির প্রতি পর্বে দর্শকদের জন্য থাকছে কুইজ। দর্শক কমেন্টসের মধ্য থেকে সঠিক উত্তরদাতার জন্য ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। প্রত্যেকদিন তিনটি করে পুরস্কার দেওয়া হয়।