ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬০০ পরিবারের পাশে দাঁড়াচ্ছে কোয়াব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনায় থমকে আছে জনজীবন। স্থবির হয়ে আছে ব্যবসা-বাণিজ্য। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। যারা দিনে এনে দিনে খায় তারা হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত। সেসব মানুষের পাশে দাঁড়াচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
রোববার (১৭ মে) ‘করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা’ শিরোনামে শুরু হবে এ কার্যক্রম। যেখানে রাজধানীর ৬০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা করবে কোয়াব। পরবর্তীতে এ কার্যক্রম চলছে বিভাগীয় ও জেলা পর্যায়ে। এছাড়া সারাদেশ ব্যাপী ক্রিকেটসংশ্লিষ্ট যারা অসহায় তাদেরকে আর্থিক সহায়তা করবে কোয়াব। এর মধ্যে রয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্সম্যান, নেট বোলার ও টিম বয়।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবে কোয়াব। নিশ্চিত করেছেন সংস্থাটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেছেন,‘প্রাথমিক অবস্থায় আমরা রাজধানীর ৬০০ পরিবারকে মূল্যবান খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করছি। পরিস্থিতি বিবেচনায় আমরা ঢাকার আশেপাশেও এ কার্যক্রম চালাব। এছাড়া সারা দেশে ছড়িয়ে থাকা অসহায় ক্রিকেটসংশ্লিষ্টদের জন্য মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠিয়ে দেয়া হবে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে কোয়াব দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি তহবিল গঠন করেছে। করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় জাতীয় দলের ২৭ ক্রিকেটার তাদের এপ্রিল মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান করেছেন। ট্যাক্স কাটার পর মোট ২৬ লাখ টাকা জমা হয়েছে। এরপর বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। জানা গেছে, সেখানেও প্রায় ১০ লাখ টাকা জমা হয়েছে। সিনিয়রদের দেখানো পথে এগিয়ে গিয়েছেন জুনিয়ররাও। বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আড়াই লক্ষ টাকা কোয়াবের তহবিলে প্রদান করেছে।