ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ে ভারতকে আতিথেয়তা দিতে চায় শ্রীলঙ্কা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : থমকে থাকা ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে চায় শ্রীলঙ্কা। জুলাইয়ে দেশের মাটিতে ব্যাট-বল নিয়ে মাঠে নামতে চায় দ্বীপরাষ্ট্রটি।
এজন্য ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ড থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম দ্য আইসল্যান্ড এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকে উত্তরের অপেক্ষায় শ্রীলঙ্কা।
করোনায় এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে শ্রীলঙ্কা। দেশটিতে আক্রান্ত হয়েছে হাজারেরও কম মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪৫ জন। মারা গেছেন ৯ জন। কারফিউ জারি করে দেশটি মহামারি করোনা নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির সরকার বলছে জুনের মধ্যেই করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। এজন্য জুলাই থেকে মাঠে ফিরতে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট।
করোনার কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা। দুই দেশই আগামী জানুয়ারিতে স্থগিত হওয়া সিরিজ খেলতে রাজী হয়েছে। সামনেই শ্রীলঙ্কা দলের ব্যস্ত সূচি। ভারতের পর বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে সিংহের দলটির। জুলাইয়ের শেষ সপ্তাহে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তিনটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে সিরিজ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দুই দেশের বোর্ড।