ঢাকাSaturday , 16 May 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ মাসের বেতন ও ৩ উৎসব ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের পরিস্থিতিতে সুখবর পাচ্ছেন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ঈদের আগেই পেতে যাচ্ছেন গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বেতন, সঙ্গে পাচ্ছেন দুটি ঈদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী গত বছরের ১ জুলাই থেকে এরিয়ারসহ বেতন পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত বছরের আগস্টে ঈদুল আযহা ছিলো। সেই উৎসব বোনাসটির বকেয়ার টাকা পাবেন। আর গত মাসের বৈশাখী ভাতা পেয়েছেন পুরনো এমপিওভুক্ত শিক্ষকরা। নতুন শিক্ষকরা সেটা বকেয়া হিসেবে পাবেন। এর সঙ্গে যুক্ত হচ্ছে আগামী ২৫ মে’র সম্ভাব্য ঈদুল ফিতরের ভাতা। এসব সুবিধা নতুন এমপিওভুক্ত শিক্ষক ন্যায্য পাওনা। ঈদের আগেই তাদের জন্য চেক ছাড় করা হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার বিষয় নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।
এদিকে গতকাল শুক্রবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন এমপিওভুক্ত মাদরাসার এক হাজার ৩৪৭ জন শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষকসহ পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারী এবং পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে মোট এক হাজার ৫৩৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আর ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।