ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলক অনিলের অতিথি শাওন-টয়া

Link Copied!

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের প্রকোপে সারা দেশের মানুষ ঘরবন্দি। এই সময়ে ফেসবুক আড্ডার আয়োজন করেছেন কবি ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ পুলক অনিল।
কাজের সুবাদে শোবিজ অঙ্গনের অনেক তারকার সঙ্গে গড়ে উঠেছে পুলকের বন্ধুত্ব। এসব তারকাদের নিয়ে এই লকডাউনে ঘরে বসে আয়োজন করেছেন ফেসবুক লাইভ অনুষ্ঠান ‘পুলক উইথ পপুলার পেপস’।
অনুষ্ঠানটির প্রথম পর্বে পুলকের অতিথি হয়ে আসছেন বর্তমান প্রজন্মের তারকা শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া।
এই আড্ডায় উঠে আসবে তাদের অজানা অনেক তথ্য, বিভিন্ন বিষয়ে তাদের মতামত ইত্যাদি। পাশাপাশি লাইভ অনুষ্ঠানে দর্শকের প্রশ্নেরও উত্তরও দিবেন তারা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রেডিও বাক্সের ফেসবুক পেজ থেকে।