ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে মাটিতে বসে খেয়েছি: পার্নো মিত্র

Link Copied!

বিনোদন ডেস্ক : পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকি নির্মিত চলচ্চিত্র ‘ডুব’। এতে প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। সহ-অভিনেতার মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
তার ভাষায়—এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারিনি। অসুস্থ জানতাম, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি! ইরফান এমন একজন অভিনেতা যে তার কাজ দিয়ে আমাদের জীবন স্পর্শ করতে পেরেছিল।
‘ডুব’ সিনেমার শুটিংয়ের নানা ঘটনার কথা স্মরণ করে পার্নো মিত্র বলেন, ‘‘আমি ‘ডুব’ সিনেমায় ইরফানের সঙ্গে কাজ করার সুবাদে খুব কাছ থেকে দেখেছি। কী সহজে জলের মতো অভিনয় করতেন। মুগ্ধ হয়ে শট দেওয়া দেখতাম। ভীষণ চিল্ড আউট মানুষ ছিলেন। কোনো এয়ার নেই। সেসময়ে মাটিতে একসঙ্গে বসে খেয়েছিও। ক্রিকেট ভালোবাসতেন। শুটিং থামিয়ে, ক্রিকেট খেলায় ফিল্ডিং করতে হয়েছে কতবার! যারা অভিনয় ভালোবাসেন তারা সকলেই ইরফান খানের কাজের প্রতি আসক্ত। চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার ইরফান খান।’
কোলন ইনফেকশনের কারণে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ইরফান খানকে দ্রুত মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার এক বিবৃতিতে ইরফান খানের মৃত্যুর খবর জানান তার মুখপাত্র।
১৯৬৭ সালের ৭ জানুয়ারি জয়পুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইরফান। ১৯৮৪ সালে তিনি নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি) ভর্তি হওয়ার মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। কিন্তু মাত্র ৫৩ বছর বয়সে স্ত্রী সুতপা সিকদার ও দুই সন্তান, বাবিল ও আয়ান খানকে রেখে চিরবিদায় নিলেন ভারতীয় চলচ্চিত্রের এই খ্যাতিমান অভিনেতা।