ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যারাডোনার আশা ‘ঈশ্বরের হাত’ নির্মূল করবে করোনা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে বৈশ্বিক ফুটবলের সকল খেলা বন্ধ। এমন অবস্থায় বাতিল হয়ে যাচ্ছে অনেকগুলো দেশের ঘরোয়া ফুটবল লিগ। ফলে অনেক দেশের লিগ কমিটি ঠিক করেছে অবনমন অঞ্চলে থাকা দলগুলোর অবনমন ঘটবে না এই মৌসুমে। সে সৌভাগ্যে ভর করে অবনমন ঠেকানোর জন্য খেলতে হবে না কোচ ডিয়েগো ম্যারাডোনার দল হিমনাসিয়াকেও। গত সেপ্টেম্বর থেকে ক্লাবটির কোচ হিসেবে আছেন তিনি।
অবনমন অঞ্চলে থেকেও এভাবে বেঁচে যাওয়ায় অনেকে ব্যঙ্গ করছেন হিমনাসিয়াকে। তারা ম্যারাডোনার ক্লাবের এমন বেঁচে যাওয়াকে ‘ঈশ্বরের হাত’ এর সঙ্গে তুলনা করেছেন। তবে এই নিয়ে কোনো মন্তব্য না করলেও করোনা থেকে বিশ্বকে বাঁচাতে এই সময় ‘হ্যান্ড অব গড’ এর সাহায্য চাইছেন স্বয়ং ম্যারাডোনাও।
এই ফুটবল কিংবদন্তি বলেন, ‘আমাদের সঙ্গে যা ঘটেছে, তাতে একে নতুন ‘হ্যান্ড অব গড’ বলছে লোকজন। তবে আমি করোনাভাইরাস মহামারী নির্মূলে ঈশ্বরের ওই হাত দেখতে চাই। যেন লোকজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে, সুখে-শান্তিতে ও সুস্থভাবে বাঁচতে পারে।’
গত মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা দেয়, আগামী দুই মৌসুমের জন্য ঘরোয়া লিগে অবনমন তুলে দিচ্ছে তারা। ফলে অবনমন অঞ্চলের একটু ওপরে থাকা হিমনাসিয়ার জন্য স্বস্তি হয়ে এসেছে এই খবর।
২২ জুন ১৯৮৬, মেক্সিকোর অ্যাজেকা স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা দুই গোল দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। একটি ছিল মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ৫ জনকে পরাস্ত করে করা শতাব্দীর সেরা গোল। আর অন্যটি বিতর্কিত তবে বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ খ্যাত গোল। যে গোল দেওয়ার সময় ম্যারাডোনা লাফিয়ে উঠে ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়েছেন।