ঢাকাThursday , 30 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল বোলিং পার্টনার ও বেস্ট ফ্রেন্ড স্টেইনের সেরা একাদশে!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নিজ দলে কিংবা বিপক্ষে দলে খেলা এমন ক্রিকেটারদের নিয়ে সর্বকালের একাদশ সাজাতে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনকে।
নিজের পছন্দের একাদশ সাজিয়ে ক্রিকেট বিশ্বকে ভিন্ন স্বাদ দিয়েছেন ‘স্টেইন-গান’ খ্যাত স্টেইন। ভারতীয় ও পাকিস্তানি কোনো খেলোয়াড়কে রাখেননি। এমন কয়েকজনকে নিজের একাদশে জায়গা দিয়েছেন যাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে যে কেউ।
বিস্ময়কর হলেও সত্য নিজের স্কুল বোলিং পার্টনার, বেস্ট ফ্রেন্ড ও ক্লাব অধিনায়ককে নিজের সেরা একাদশে জায়গা দিয়েছেন স্টেইন। বলার অপেক্ষা রাখে না, পছন্দের একাদশ সাজাতে ‘পক্ষপাতমূলক’ সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া পেসার!
বিশেষ করে স্টেইনের একাদশে দক্ষিণ আফ্রিকার বাইরের খেলোয়াড় মাত্র দুজন। ভাগ্যবান সেই দুজন হলেন, শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ান ব্রেট লি। এছাড়া বাকি নয় ক্রিকেটার হলেন, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, ডেভিড হউকেন, জ্যাক ক্যালিস, জন্টি রোডস, কুইন্টন ডি কক, ব্রেট বারগিয়াচি, পিটার লমবার্ড, ব্রেট লি, পল হ্যারিস ও অ্যালন ডোনাল্ড।