ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কমেছে

Link Copied!

Muslimআন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ২৪ ভাগ বেড়েছে। এর আগের আগের দশকে অর্থাৎ  ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তাদের বৃদ্ধির হার ছিল শতকরা ২৯ শতাংশ । সে হিসেবে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধির হার ৫ ভাগ কমে গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতের একটি গোষ্ঠী এই আদমশুমারি করেছে বলে পত্রিকাটি জানিয়েছে।
পত্রিকাটি বলছে গত ১০ বছরে (২০০১-২০১১)মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার কমলেও দেশের মোট জনসংখ্যার অনুপাতে তাদের সংখ্যা বেড়েছে। দশ বছরে গড়ে এই বৃদ্ধির হার ১৮ ভাগ।
ধর্মভিত্তিক ওই আদমসুমারিতে আরো দেখা যাচ্ছে, ভারতীয় রাজ্যগুলির মধ্যে আসামে মুসলিম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ২০০১ সালে এই রাজ্যের মোট জনসংখ্যার শতকরা ৩০.৯ ভাগ ছিল মুসলমান। ২০১১ সালের শেষের দিকে এসে দেখা গেছে এই সংখ্যা বেড়ে ৩৪.২ ভাগে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে লাগাতার অনুপ্রবেশ এই তারতম্যের অন্যতম কারণ বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
পশ্চিমবঙ্গেও গত এক দশকে মুসলমানদের সংখ্যা বেড়েছে। ২০১১ সালে এখানকার মোট জনসংখ্যার ২৭ ভাগ ছিল মুসলমান। গত এক দশক আগে অর্থাৎ ২২০১ সালে এ সংখ্যা ছিল ২৫.২ ভাগ। এই রাজ্যে ১০ বছরে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার ১.৯%।
উত্তরখণ্ড, যেখানে মুসলিম জনসংখ্যা অনান্য রাজ্যের থেকে তুলনামূলক কম  সেখানেও মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার শতকরা ২ভাগ।
কেরালা, গোয়া, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও দিল্লিতেও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা। ২০০১ থেকে ২০১১-এর মধ্যে সারা দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দশমিক ৮। ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একমাত্র মণিপুরেই হ্রাস পেয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা।
গতবছর মার্চে এই ধর্মভিত্তিক আদম সুমারির রিপোর্ট প্রকাশিত হলেও ইউপিএ সরকার জনসমক্ষে তা প্রকাশ করেনি।  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চলতি সপ্তাহেই এই আদমশুমারি প্রকাশের সবুজ সংকেত দিয়েছেন। যদিও সরকারিভাবে এখনও এটি প্রকাশ পায়নি।