নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নিম্ন মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত পাঁচ ক্যাটাগরিতে ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি চূড়ান্ত হয়েছে। গত ২৩ অক্টোবর ১ হাজার ৬৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কথা ঘোষণা করা হয়েছিল। সে তালিকা থেকে বাদ গেছে ১৭টি প্রতিষ্ঠান।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি চূড়ান্ত হয়েছে— নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩০টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯১টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (একাদশ থেকে দ্বাদশ) ৬৮টি, কলেজ (একাদশ থেকে দ্বাদশ) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫২টি।
ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টির এমপিওভুক্তি চূড়ান্ত হয়েছে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও এখনো চূড়ান্ত কোড পায়নি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিগগিরই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা তৈরি করতে কারিগরি ও মাদ্রাসা বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের (২০১৯) জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।

