ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি ছাড়ছে এনটিটি ডোকোমো, অংশীদারি বাড়াচ্ছে এয়ারটেল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন অপারেটর রবিকে ছেড়ে যাচ্ছে তার বিনিয়োগ অংশীদার জাপানের এনটিটি ডোকোমো।
তাদের ছেড়ে যাওয়া ৬ দশমিক ৩ শতাংশ কিনে নিচ্ছে ভারতের মোবাইল ফোন অপারেটর ভারতী এয়ারটেল। রবি আজিয়াটা লিমিটেড সূত্রে এ তথ্য জানা যায়।
অপারেটরটি বলছে, রবি আজিয়াটায় এনটিটি ডোকোমোর যে শেয়ার রয়েছে তা ভারতী এয়ারটেলের কাছে ট্রান্সফার করা হচ্ছে। ইতোমধ্যে বিটিআরসি অনুমোদন দিয়েছে। বর্তমানে তা মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।
‘এ ট্রান্সফার চূড়ান্ত অনুমোদন পেলে রবি আজিয়াটা লিমিটেডে ভারতী এয়ারটেলের শেয়ারের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩১.৩ শতাংশ হবে। এয়ারটেলের রবিতে শেয়ার বৃদ্ধির সিদ্ধান্ত শীর্ষস্থানীয় ডিজিটাল কোম্পানি হিসেবে আমাদের প্রতি তাদের আস্থার প্রতিফলন এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতোবাচক একটি সিদ্ধান্ত।’
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমার কাছে এখনো কোনো ফাইল আসেনি। সে অর্থে বলা চলে আমি এ বিষয়ে কিছুই জানি না। এলে পরে বিস্তারিত বলতে পারবো।
রবির সূত্রে জানা যায়, এনটিটি ডোকোমো বাংলাদেশে আসে ২০০৮ সালে। সে সময়ে তারা একটেলের (রবির আগের নাম) ৩০ শতাংশ শেয়ার কিনে নেয় ৩৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে। ২০১৩ সালে জাপানের ডোকোমো তাদের শেয়ার ৮ শতাংশে নামিয়ে আনে। কিন্তু ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হলে মূল্যায়িত হয়ে এনটিটি ডোকোমোর শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশে। এ শেয়ার ডোকোমো বিক্রি করে দিচ্ছে ভারতী এয়ারটেলের কাছে। ডোকোমোর শেয়ার কিনে নেওয়ার ফলে রবিতে ভারতী এয়ারটেলের শেয়ার হবে ৩১ দশমিক ৩ শতাংশ। অবশিষ্ট ৬৮ দশমিক ৭০ শতাংশের মালিকানা থাকছে রবি আজিয়াটার হাতেই।