ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিগ বাতিল হলেও লিভারপুল শিরোপা পাওয়া উচিত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপার জন্য দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা লিভারপুলের। দিচ্ছি…দিচ্ছি করেও যেনো অধরা শিরোপা ধরা দিচ্ছে না তাদের। তবে এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে ভালো সুযোগ ছিলো অলরেডদের সামনে। লিগের দ্বিতীয় দলের থেকে এগিয়ে আছে ২২ পয়েন্ট ব্যবধানে। লিগের বাকি ৯ ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই আসবে কাঙ্খিত শিরোপা।
অথচ তখনই দৃশ্যপটে করোনা হাজির। বন্ধ হয় যায় বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রিমিয়ার লিগও মাঠে গড়ায় না আর। ইংল্যান্ডে এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়। বরং প্রতিনিয়ত বাড়ছে বিপর্যয়। এমন সময় লিগ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে ইপিএল কর্তৃপক্ষ। আর যদি তাই হয়, তবে কি শিরোপা এবারও হারাবে লিভারপুল?
প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হভসের মালিক টনি ব্লুম মনে করছেন, লিগে দলের অবস্থান বিবেচনায় আসর বাতিল ঘোষণা করলেও লিভারপুলকে শিরোপা দিয়ে দেওয়া উচিত। এছাড়া আসর বাতিল করলেও কোনো দলকে এই মৌসুমে অবনমন করা ঠিক হবে না বলে মনে করছেন ব্লুম।
‘আমি পরিস্থিতির কোনো পূর্বাভাস দিচ্ছি না। তবে আসর যদি আর মাঠে না গড়ায় তাহলে হয়ত প্রতি ম্যাচে পয়েন্টের গড় বিবেচনা করে কোনো দলকে অবনমন করা হবে। তবে আমি এটাকে যৌক্তিক মনে করি না। কারণ, এটা কোনো দলের শক্তিমত্তা বিচারের মাপকাঠি হতে পারে না।’-অবনমনের বিষয়ে এমন মত দেন ব্লুম।
এছাড়াও লিভারপুলকে শিরোপাধারী দাবি করে আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে এবারের আসরের শিরোপাধারীর নাম ঘোষণা করতে পারি। লিভারপুল এর যোগ্য দাবিদার।’