ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার রাজামৌলির সিনেমায় মহেশ

Link Copied!

বিনোদন ডেস্ক : মাগাধীরা, এগা, বাহুবলি’র মতো জনপ্রিয় সিনেমার পরিচালক এস এস রাজামৌলি। অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিতি মহেশ বাবুকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা। তবে এ বিষয়ে এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজামৌলি। এক সাক্ষাৎকারে এই নির্মাতা বলেন, ‘আমি অনেকবারই বলেছি প্রযোজক ডিভিভি দানায়য়ার সঙ্গে প্রজেক্টটি (ট্রিপল আর) শেষ হলেই কেএল নারায়ণের সঙ্গে একটি সিনেমা নির্মাণ করব, এতে অভিনয় করবে মহেশ বাবু।’
এর আগে প্রভাস, জুনিয়র এনটিআর, রাম চরণ, নানিকে নিয়ে সিনেমা নির্মাণ করলেও মহেশের সঙ্গে এটি হবে রাজামৌলির প্রথম সিনেমা।
বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাজামৌলি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এই সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করছেন তারা।
ট্রিপল আর সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।