ঢাকাSunday , 19 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুস্থ পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিলেন তিশা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : করোনা প্রকোপের কারণে অনেক পরিবার অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এমন কয়েকটি দুস্থ পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিলেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক বিড়ম্বনা এড়ানোর জন্য তাদের পরিচয় প্রকাশ করেননি এ অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, ‘আমার সামার্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি সামান্য একজন অভিনয়শিল্পী। সে রকম সামর্থ্যও নেই ইচ্ছেমতো সাহায্য করব। আমার দেখা কিছু পরিবারের দুরবস্থা জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করে পাশে দাঁড়িয়েছি। একজন অভিনয়শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই চেষ্টা করছি সহযোগিতা করার। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন ততদিনই মানুষের পাশে থাকার চেষ্টা করব।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি সামর্থ্যবানরা যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দায়িত্ব নেয় তবে আশা করি কেউ না খেয়ে থাকবে না। কেউ কষ্টে ভুগবে না।’
অন্যদিকে এ অভিনেত্রী শরীয়তপুরের দাদার বাড়ি এলাকায় গরিব মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে অভিনয়শিল্পী সংঘের সংগঠিত সাহায্য ফান্ডেও অর্থ সহায়তা দিয়েছেন তিনি।