নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।
বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বিভাগীয় শিক্ষক ও বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হবে।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এ বিষয়ে বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন তাদেরকে অনুরোধ করব আমার ইমেইলে (kmgh.sharif@gmail.com, kazimostak@du.ac.bd) জানাতে। তোমাদের নাম, বর্ষ/সেমিস্টার, মোবাইল ফোন নম্বর, বিকাশ নম্বর বা তোমাদের অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাকে পাঠাও।’
তিনি বলেন, ‘এটি কেবল আমার একার উদ্যোগ নয়। বিপদগ্রস্ত শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাহায্য পাবে। বাকিরা আমাদের বিভাগীয় শিক্ষক ও আমাদের বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাবে। আমরা চেষ্টা করছি সবাইকেই সাহায্য করতে।’

