ঢাকাThursday , 9 April 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাবির সব ক্লাস-পরীক্ষা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিনদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।
ছুটিকালীন শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ বাসায় (আবাসিক হল বন্ধ রয়েছে) অবস্থান করতে পরামর্শ দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
পাশাপাশি শিক্ষার্থীদর নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয় অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসর হলেও শরীরচর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।