ঢাকাThursday , 22 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুচরা বিদ্যুতের দাম ৭.৮৩% বাড়ানোর সুপারিশ

Link Copied!

Mitarনিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম ৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।
কমিটি বলেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হলে খুচরা পর্যায়েও সে হারে বাড়াতে হবে। যদি পাইকারি মূল্য না বাড়ে তবে গ্রাহকপর্যায়ে ৩ দশমিক শূন্য ৯ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়।
শুনানির শুরুতে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের গড়মূল্য ১ টাকা ৩৭ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১০ পয়সা থেকে ৭ টাকা ৪৭ পয়সা করার প্রস্তাব দেয়। কমিশনের কাছে প্রস্তাব উত্থাপন করেন পিডিবির জেনারেল ম্যানেজার (বাণিজ্যিক) আব্দুর রউফ।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মো. মাকসুদুল হক ও রহমান মুরশেদ গণশুনানিতে উপস্থিত  রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানি চলছিল।