ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কার কারণে এখনো সিঙ্গেল অনন্যা?

Link Copied!

বিনোদন ডেস্ক : গত বছর বলিউডে পা রাখেন অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ব্যক্তিজীবনে এখনো কারো সঙ্গে সম্পর্কে জড়াননি বলে দাবি করেন তিনি। সম্প্রতি এখনো সিঙ্গেল থাকার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী।
স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার পরিচালক পুণিত মালহোত্রার সঙ্গে একটি টক শোয়ে হাজির হয়েছিলেন চাংকি কন্যা। এখনো সিঙ্গেল থাকার কারণ জানতে চাইলে পাশে বসা পুণিতকে উদ্দেশ্য করে অনন্যা বলেন, ‘এই ব্যক্তির কারণেই আমি এখনো সিঙ্গেল। তিনি কাউকে আমার কাছে ভিড়তে দেন না।’
এর আগে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন চাউর হয়। পতি পত্নী অউর ওহ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। যদিও এক সাক্ষাৎকারে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অনন্যা। এই অভিনেত্রী জানান, কার্তিক ও তিনি ভালো বন্ধু। আর কোনো গুঞ্জনের কারণে তাদের সম্পর্কে চিড় ধরবে না।
অনন্যার পরবর্তী সিনেমা খালি পিলি। এতে ইশান কাট্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া বিজয় দেবরকোন্ডার সঙ্গে ফাইটার সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সকুন বাত্রার একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।