ঢাকাSaturday , 21 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিয়ারার ওপর নাখোশ করন?

Link Copied!

বিনোদন ডেস্ক : কবির সিং সিনেমাখ্যাত অভিনেত্রী কিয়ারা আদভানি। এই অভিনেত্রীর ওপর নাখোশ হয়েছেন নির্মাতা করন জোহর।
সম্প্রতি মিস্টার লেলে সিনেমায় কিয়ারাকে অভিনয়ের প্রস্তাব দেন করন জোহর। সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। কিন্তু ব্যস্ততার কারণে শশাঙ্ক খাইতান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করতে পারেননি কিয়ারা। পরবর্তী সময়ে জানভি কাপুরকে বেছে নেন নির্মাতা।
করন জোহরের লাস্ট স্টোরি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন কিয়ারা আদভানি। এরপর একের পর সিনেমায় অভিনয় করছেন। বলা যায়, ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন এই অভিনেত্রী। কিন্তু এখন তিনি তার মেন্টরের সিনেমা ফিরিয়ে দিলেন। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি করন। জানা গেছে, কিয়ারার ওপর নাখোশ হয়েছেন তিনি।
যদিও কিয়ারার ঘনিষ্ঠ এক সূত্র বলেন, ‘জানভির মতো কিয়ারাও এখন ধর্মা প্রডাকশনের নায়িকা। কিন্তু তার হাতে অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মী বোম্ব এবং নিখিল আদভানি প্রযোজিত ইন্দু কি জওয়ানি সিনেমার কাজ রয়েছে। তার শিডিউলের সঙ্গে ধর্মা প্রডাকশনের মিস্টার লেলে সিনেমার শুটিং শিডিউল মিলে যাচ্ছে। মনোমালিন্যের কিছু নেই। ধর্মা প্রডাকশনের অন্য সিনেমাতে তিনি অভিনয় করবেন।’
তবে শুধু করন জোহরের মিস্টার লেলে নয়, অন্য সিনেমার জন্যও সময় দিতে পারছেন না কিয়ারা। এক ভিলেন সিনেমার স্যিকুয়েলে এই অভিনেত্রীকে নিতে চেয়েছিলেন মুহিত সুরি। তবে এতে রাজি হননি কিয়ারা। পরবর্তী সময়ে সিনেমাটিতে দিশা পাটানিকে নিয়েছেন নির্মাতারা।