নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সের সব কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ।
তিনি জানান, তবে সাধারণ অফিসিয়াল সব কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং এফসিপিএসসহ যারা চিকিৎসায় নিয়োজিত তারাও অন ডিউটিতে থাকবেন।
এর আগে করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রাণালয়।
সকালে ঢামেকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জরুরি বৈঠকে বসেন। পরে জানানো হয়, হাসপাতালের মেডিসিন বিভাগের ৪ চিকিৎসক ও ২ নার্সকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

