ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়াদের ভারত সফরের দলে ডু প্লেসিস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেই দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বিশ্বকাপের পরে ডু প্লেসিসকে আর ওয়ানডে খেলতে দেখা যায়নি। দিন কয়েক আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি।
প্রোটিয়া শিবিরের প্রাক্তন অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন ঠিকই কিন্তু ওয়ানডেতে বিশ্রামে ছিলেন। অজিদের বিরুদ্ধে তাঁর সঙ্গে টি-টোয়েন্টি খেলেছেন রাসি ভ্যান ডার ডুসেনও। ভারত সফরে তাঁকেও ফেরানো হয়েছে দলে।
বিরাট কোহলিদের বিরুদ্ধে সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা, সেই দলে নতুন মুখ জর্জ লিন্ডে। কুঁচকির চোটের জন্য আগেই ভারত সফর থেকে ছিটকে গিয়েছেন কাগিসো রাবাদা।
আগামী ১২ মার্চ ধর্মশালায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৫ ও ১৮ মার্চ।