ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয়বারের মতো মেক্সিকান ওপেন জিতলেন নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই হিসেবে জায়গা করে নেন। ছিলেন টুর্নামেন্ট ফেভারিটও। তবে সেমিফাইনালে হেরে বাদ পড়েন।
র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান নিয়ে খেলতে আসেন মেক্সিকান ওপেন। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন অপ্রতিরোধ্য। ফাইনালেও আধিপত্যের ধারাবাহিকতা ধরে রাখেন। র‌্যাঙ্কিংয়ে ৩৫ এ থাকা আমেরিকান টেইলর ফ্রিটজকে হারান সরাসরি সেটে। দাপটের সঙ্গে জিতে নিজের তৃতীয় মেক্সিকান ওপেন শিরোপা (আকাপুলকো) জিতলেন নাদাল।
২০০৫ সালে মেক্সিকান ওপেন শিরোপা দিয়ে নাদাল তার ক্যারিয়ারের প্রথম বড় কোনো শিরোপা জিতেন। সেখান থেকে এগিয়ে যাওয়ার শুরু। ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো জিতেন মেক্সিকান ওপেন। ৬ বছর পর আবারো। ফাইনালে আমেরিকার ফ্রিটজকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন স্পেনের নাদাল। চলতি মৌসুমে এটি তার প্রথম শিরোপা অর্জন। আর পুরুষ এককে তার ৮৫তম শিরোপা।
শিরোপা জিতে নাদাল বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছি। তাই আমি দারুণ খুশি। আকাপুলকো ছিল আমার ক্যারিয়ারে জেতা প্রথম বড় শিরোপা। ১৫ বছর পর আবার এই শিরোপা জিততে পারা সত্যিই অসাধারণ।’