ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীর ‘রক্ত’র পর মাহির ‘ব্লাড’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনি। ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমায় অভিনয় করেন তিনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে ছিলেন রোশান।
এবার একই পরিচালকের ‘ব্লাড’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মাহিয়া মাহি।
সম্প্রতি বিএফ‌ডি‌সির জ‌হির রায়হান কালার ল্যা‌বে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে মাহির সঙ্গে জু‌টি বাঁধবেন চিত্রনায়ক ইমন। অ্যাকশন ঘরাণার এ সিনেমায় মাহিকে নায়িকা এবং খলনায়িকা দুই চরিত্রেই দেখা যাবে। তবে গল্পের দিক থেকে দুই সিনেমার প্রেক্ষাপট ভিন্ন বলে জানিয়েছেন নির্মাতা।
মহরত অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চিত্রনায়ক আকবর হো‌সেন পাঠান ফারুক এমপি। ‌বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্র‌যোজক স‌মি‌তির সভাপ‌তি খোর‌শেদ আলম খসরু, চল‌চ্চিত্র প‌রিচালক স‌মি‌তির সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান গুলজার, শিল্পী স‌মি‌তির সভাপ‌তি মিশা সওদাগর, প্র‌যোজক পরিদর্শক স‌মি‌তির সাধারণ সম্পাদক শামসুল আলম, খ্যা‌তিমান নির্মাতা জা‌কির হো‌সেন রাজু প্রমুখ। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।