ঢাকাTuesday , 3 March 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সর টেবিলে বিশ্বসুন্দরী

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’ খ্যাত চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরুতে সর্বাধিক সংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় উঠে আসেন তিনি। সে ধারাবাহিকতা বজায় রেখে কিছুদিন আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার কাজ শেষ করেন।
চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সিয়াম। গতকাল সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয় বলে জানান সেন্সর সূত্র।
সেন্সর ছাড়পত্র পেয়ে চলতি বছরে সিনেমাটি সারা দেশে মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। পরী-সিয়াম ছাড়াও এতে অভিনয় করেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সুজন ও সীমান্তসহ অনেকে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এর আগে তিনি প্রায় ৪০০টি একক ও ১৮টি ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।