ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন বিএড, এমএড ও লাইব্রেরি ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষারি সময়য়সূচি প্রকাশিত হয়েছে।
আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ৭৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১০ জন শিক্ষার্থী। এমএড-এ ৫০টি আসনের জন্য আবেদন করেছেন ৫০ জন এবং লাইব্রেরি ম্যানেজমেন্টে ৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৪৩০ জন। শিক্ষার্থীদের ৩০ মিনিটে ৩০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘ভর্তি পরীক্ষা গ্রহণের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা করি উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

