ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য নির্যাতন, গায়িকার আত্মহত্যা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমার গায়িকা সুস্মিতা আত্মহত্যা করেছেন।
বেঙ্গালুরু মিরর জানিয়েছে, গতকাল সোমবার ভোররাতের দিকে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন এই গায়িকা। এর আগে হোয়াটস অ্যাপে তার ভাই ও মায়ের কাছে মেসেজ পাঠিয়েছেন। এতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে সুস্মিতা তার ভাই শচীনকে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠায়। কিন্তু শচীন সেটি ভোরের দিকে পড়েন। পরবর্তী সময়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বোনের লাশ পান। হোয়াটস অ্যাপ মেসেজে সুস্মিতা উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য নির্যাতন করছিল এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিল। সুস্মিতা শ্বশুরবাড়িতে আত্মহত্যা করতে চাননি তাই বাবার বাড়িতে আসেন।
এই গায়িকার মৃত্যুতে তার মা অন্নপূর্ণেশ্বরী নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।