ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একুশ ও সাদেকুজ্জামানের পরিবার

Link Copied!

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’। জামাল হোসেন রচিত এ নাটক পরিচালনা করেছেন ইয়ামিন এলিন।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর। এছাড়াও অভিনয় করেছেন—পূর্ণিমা বৃষ্টি, দিলারা জামান, করোভি মিজান, শিল্পী সরকার, নরেশ ভূইয়া, জিয়াউল কিসলু, আবদুল্লাহ রানা প্রমুখ।
তানভীর বলেন, ‘‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ নাটকটি ভাষা দিবসকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এমন একটি গল্পে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। গল্প, লোকেশন ও নির্মাণ খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
সম্প্রতি উত্তরা, পুবাইল ও গাজীপুরে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এ নাটক।