ঢাকাTuesday , 18 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির আগেই আয় ১০ কোটি রুপি

Link Copied!

বিনোদন ডেস্ক : ভেঙ্কি কুড়ুমুলা নির্মাণ করেছেন ‘ভীষ্ম’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিতিন ও রাশমিকা মান্দানা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। আগামী ২১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
নিতিন অভিনীত এ সিনেমা মুক্তির আগেই ১০ কোটি রুপি আয় করেছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অন্ধ্র প্রদেশে সিনেমাটির স্বত্ত্ব বিক্রি করেছে ৮ কোটি রুপি, নিজাম অঞ্চলে বিক্রি করেছে ৬.৫ কোটি রুপি ও দেশ-বিদেশের থিয়েট্রিক্যাল স্বত্ত্ব মিলিয়ে আয় ২০ কোটি রুপি এবং নন থিয়েট্রিক্যাল আয় ১৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়ায় ৩৫ কোটি রুপি। সিনেমাটির বাজেট ২৫ কোটি রুপি। খরচ বাদ দিয়ে মুক্তির আগেই প্রযোজক মুনাফা পেয়েছেন ১০ কোটি রুপি।
রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমা প্রযোজনা করছেন নাগা ভামসি। তেলেগু ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অনন্ত নাগ, সত্য, নরেশ প্রমুখ।