ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ গোলের ম্যাচে জয় বঞ্চিত পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের খেলা। তাই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ থমাস টাসেল তারকা খেলোয়াড়দের নামাননি পয়েন্ট টেবিলের তলানির দল এসসি অ্যামিয়েন্সের বিপক্ষে। সেটার খেসারত অবশ্য দিতে হয়েছে কোচকে। ৮ গোলের থ্রিলার ম্যাচে তারা ৪-৪ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
অ্যামিয়েন্সের বিপক্ষে আন্দের হেরেরাকে রাইট ব্যাকে খেলানো হয়। যেটা তার কাছে এক প্রকার অপরিচিত। তাতে করে প্রথমার্ধে হাতড়ে বেড়ান তারা। ৪০ মিনিটের মধ্যেই হজম করে বসেন ৩ গোল!
৫ মিনিটে শেরু গুইরাসি গোল করে এগিয়ে নেন অ্যামিয়েন্সকে। ২৯ মিনিটে গায়েল কাকুতা ব্যবধান দ্বিগুণ করেন। আর ৪০ মিনিটে ফোসেনি দিয়াবেট গোল পেলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পিএসজি। প্রথমার্ধের শেষ মুহূর্তে আন্দের হেরেরা গোল করে ব্যবধান কমান। তাতে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
বিরতি থেকে ফিরে পিএসজির নিয়ানজু কোয়াসি ৬০ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে সমতা ফেরান (৩-৩)। ৭৪ মিনিটে মাউরো ইকার্দি গোল করে এগিয়ে নেন পিএসজিকে (৩-৪)। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) শেরু তার জোড়া গোল পূর্ণ করলে ৪-৪ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
অবশ্য এই ম্যাচে ড্র করলেও দ্বিতীয় স্থানে থাকা মার্সেলির চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে পিএসজি। ২৫ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৬২ পয়েন্ট। ২৪ ম্যাচ থেকে মার্সেলির সংগ্রহ ৪৯ পয়েন্ট। ২৫ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে এসসি অ্যামিয়েন্স রয়েছে ১৯তম অবস্থানে।