ঢাকাSunday , 16 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলো ভারতীয় যুবক!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের দ্রুততম মানব কে? উত্তরে একবাক্যে সবাই বলবেন, উসাইন বোল্টের নাম। কারণ, ১০০ মিটার ট্র্যাক তার চেয়ে কম সময়ে পার করতে পারেননি আর কেউ। তবে এ কথার সঙ্গে দ্বিমত জানাতে পারেন ভারতীয়রা।
সম্প্রতি কর্ণাটকে শ্রীনিবাস গৌড়া মাত্র ৯.৫৫ সেকেন্ডে পার করেছেন ১০০ মিটার। যেখানে ট্র্যাকে উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড। বোল্টের বিদায়ের পরও কেউ পারেননি এই রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে। যদিও শ্রীনিবাসের এমন কীর্তি আন্তর্জাতিক অঙ্গনে বোল্টের রেকর্ডের ক্ষতি করতে পারেনি। কারণ, এটি ছিল কর্ণাটকের মহিষের দৌড়ের (কাম্বালা) একটি প্রতিযোগিতা।
দক্ষিণ ভারতে মহিষের দৌড়ের প্রতিযোগিতা জনপ্রিয়। সেখানে এক জোড়া মহিষের সঙ্গে কাম্বালা জকি হিসেবে থাকেন একজন। অল্প পানির মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেখানে ১৪২ মিটার দৌড়ে মহিষ নিয়ে শ্রীনিবাস গৌড়া পার হন মাত্র ১৩.৪২ সেকেন্ডে। এর মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। শ্রীনিবাস প্রথম ১০০ মিটার পার হতে সময় নেন মাত্র ৯.৫৫ সেকেন্ড। তাও পানির মধ্যে দৌড়ে। যেখানে বোল্টের চেয়েও তার সময় কম লেগেছে ০.০৩ সেকেন্ড।
শ্রীনিবাস গৌড়া অবশ্য এই কীর্তির জন্য মহিষ জোড়াকে বেশি কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘আমি কাম্বালা ভালোবাসি। আমার সাফল্যের পেছনে দুটি মহিষেরই কৃতিত্ব বেশি। তারা খুব দ্রুত দৌড়েছে। আমি শুধু তাদের অনুসরণ করেছি।’
এ ঘটনার পর দেশটির ক্রীড়া মন্ত্রণালয় আগ্রহ দেখাচ্ছে শ্রীনিবাস গৌড়ার প্রতি। তাকে ইলেকট্রিক মেশিনে ট্র্যাকে দৌড়ানোর জন্য আনুষ্ঠানিক ট্রায়ালে ডাকা হয়েছে। ভারতের সংসদ সদস্য শশী থারুর তাকে বোল্টের সঙ্গে তুলনা করে বিস্মিত কণ্ঠে বলেছেন, ‘বোল্টের চেয়েও দ্রুতগামী! ভারতের অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনকে বলছি, তাকে নিয়ে কাজ করে অলিম্পিক চ্যাম্পিয়ন বানাও।’
তবে কাম্বালা একাডেমির প্রধান প্রফেসর কে গুনাপালা উসাইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের তুলনা করতে রাজি নন। তিনি বলেন, ‘আমরা অন্য কারো সঙ্গে তুলনাকে প্রশ্রয় দিতে রাজি নই। এসব পরীক্ষা করার জন্য তাদের (অলিম্পিক কমিটি) আরও উন্নত এবং বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে।’
শ্রীনিবাস পেশায় নির্মাণ শ্রমিক।

https://twitter.com/i/status/1228207238650531841